শিরোনাম

South east bank ad

সাম্প্রদায়িকতা ধর্ম নয়, ধর্মের রাজনীতিকরণ: দুলু

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন   |   মন্ত্রী

সাম্প্রদায়িকতা ধর্ম নয়, ধর্মের রাজনীতিকরণ: দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান পাশাপাশি বসবাস করে আসছেন। কোনো ধরনের সহিংসতার স্থান এ দেশে নেই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট শহরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ধর্মের নামে সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে যারা রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ‘সাম্প্রদায়িকতা ধর্ম নয়, এটি ধর্মের রাজনীতিকরণ।’

তিনি বলেন, বাংলাদেশের উদার ও অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই দেশের শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি।

আলোচনা সভায় লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভা শেষে একটি বর্ণিল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: