শিরোনাম

South east bank ad

বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ টন: খাদ্যমন্ত্রী

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন   |   মন্ত্রী

বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ টন: খাদ্যমন্ত্রী

চলতি বোরো মৌসুমে সারাদেশে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী এ কথা জানান।


এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
 
 
মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, চলতি বোরো মৌসুমে দেশে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা কত ছিল, ইতোমধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের পরিমাণ কত এবং কৃষকদের স্বার্থে সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকার গ্রহণ করবে কি না।


খাদ্যমন্ত্রী বলেন, ২০২৬ মৌসুমে সারাদেশে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত পাঁচ লাখ ৭৮ হাজার ১৪১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।

নির্ধারিত লক্ষ্যমাত্রার অতিরিক্ত ৭৮ হাজার ১৪১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হওয়ায় ধান সংগ্রহের সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: