শিরোনাম

South east bank ad

নারীদের বাজারভিত্তিক প্রশিক্ষণ দেবে সরকার

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন   |   মন্ত্রী

নারীদের বাজারভিত্তিক প্রশিক্ষণ দেবে সরকার
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গতানুগতিক ধারার বাইরে এসে বাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রশিক্ষণার্থীদের শুধু সনদ দেওয়ায় সীমাবদ্ধ না রেখে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে বিশেষায়িত প্রশিক্ষণ, প্রাথমিক মূলধন ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে। জেলা পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তিসমৃদ্ধ করে দ্রুত সচল করার নির্দেশও দেন তিনি।

তিনি আরও বলেন, দ্রুত বিকাশমান ‘কেয়ার ইকোনমি’তে নারীদের অংশগ্রহণ বাড়াতে জেলা পর্যায়ে আধুনিক কেয়ার গিভিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে সাধারণ, ঘূর্ণায়মান ও স্বেচ্ছাধীন অনুদান হিসেবে মোট প্রায় ৮ কোটি ৭৪ লাখ টাকা বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে বিতরণ করা হয়।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: