শিরোনাম

South east bank ad

সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন   |   মন্ত্রী

সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়া কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকরা যাতে ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি-দাখিলে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে।

হাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও পড়ালেখার সুবিধা এবং আলাদা একাডেমিক ক্যালেন্ডারের বিষয়ে তিনি বলেন, বিষয়টি জাতীয়ভাবে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু ভালো ফলাফল নয়, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিকতার চর্চা এবং পরিবার, শিক্ষক ও দেশের প্রতি শ্রদ্ধাবোধই প্রকৃত সাফল্যের ভিত্তি।

তিনি আরও জানান, তৃণমূলের যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে মাঠ আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি অনলাইন ও টেলিভিশনে চীনা ও আরবি ভাষা শেখানোর বিশেষ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: