শিরোনাম

South east bank ad

নৌযান শুমারির সুফল পাবেন জেলে-মালিকরা: নৌ প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন   |   মন্ত্রী

নৌযান শুমারির সুফল পাবেন জেলে-মালিকরা: নৌ প্রতিমন্ত্রী
রবিবার (২৩ আগস্ট) পটুয়াখালীর মহীপুরে নৌযান মালিক, শ্রমিক ও জেলেদের নৌযান শুমারি ২০২৬-এ সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।

আজ মহীপুর মৎস্য অবতরণ কেন্দ্র ঘাটে আয়োজিত সভায় তিনি বলেন, শুমারিতে নৌযানের তথ্য অন্তর্ভুক্ত হলে সরকারি সহায়তা, ক্ষতিপূরণ, আইনি সহায়তা ও নিবন্ধনের ক্ষেত্রে মালিক-শ্রমিক ও জেলেরা উপকৃত হবেন।

তিনি জানান, ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী চলমান শুমারিতে ইতোমধ্যে ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি নৌযানের তথ্য সংগ্রহ করা হয়েছে। নৌযান নিবন্ধন ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় মহীপুরে লাইটহাউজ স্থাপন, নৌপথে ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা এবং অবৈধ ট্রলিং বন্ধে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: