শিরোনাম

South east bank ad

তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন   |   মন্ত্রী

তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
 

​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকেলে তিনি থানায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের প্রতি পুলিশের সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

শনিবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।
তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস কক্ষ, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।

ব্যারাক পরিদর্শনের সময় সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন মন্ত্রী।
একই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি এবং কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: