শিরোনাম

South east bank ad

খেলাধুলাকে পেশা হিসেবে গড়তে সরকারের বহুমুখী উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন   |   মন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে গড়তে সরকারের বহুমুখী উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী
রবিবার (২৬ জুলাই) খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা, ক্রীড়া ভাতা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি এবং প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করছে সরকার।

আজ সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) অ্যান্ড হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নিউরোসায়েন্সেস শাখার আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। নতুন প্রজন্মকে মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অতিনির্ভরতা থেকে বের করে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সরকার তৃণমূল পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, জাতীয় পর্যায়ের ৩০০ ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনা বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। চিকিৎসা শিক্ষার্থীদের মধ্যেও ক্রীড়াচর্চা বাড়াতে আন্তঃমেডিকেল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খান অংশগ্রহণকারীদের প্রশংসা করে বলেন, ব্যস্ত পেশাগত দায়িত্বের মধ্যেও খেলাধুলায় অংশ নেওয়া চিকিৎসকদের ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় বহন করে।

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার সভাপতি ডা. রুস্তম আলী মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে চিকিৎসক, ড্যাব নেতৃবৃন্দ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: