শিরোনাম

South east bank ad

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন   |   রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

রবিবার (২৬ জুলাই) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আজ সকাল সাড়ে ১১টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এদিকে, তাকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেও অবস্থান নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।





BBS cable ad