শিরোনাম

South east bank ad

বন্যার্তদের পাশে সরকার, ত্রাণ কার্যক্রম আরও জোরদারের আশ্বাস

 প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন   |   সরকার

বন্যার্তদের পাশে সরকার, ত্রাণ কার্যক্রম আরও জোরদারের আশ্বাস

শনিবার ( ১১ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চলমান ত্রাণ কার্যক্রম আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আজ সকালে চট্টগ্রামের ফটিকছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পর্যাপ্ত খাদ্যসামগ্রী, চিকিৎসা সরঞ্জাম ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। যাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, তাদের নিরাপত্তার স্বার্থে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর বক্তব্য দেন।

BBS cable ad

সরকার এর আরও খবর: