শিরোনাম

South east bank ad

ভোক্তা অধিদপ্তরের সব অফিস তামাকমুক্ত

 প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন   |   মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর

ভোক্তা অধিদপ্তরের সব অফিস তামাকমুক্ত

 শনিবার (১১ জুলাই) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ দেশের সব বিভাগীয় ও জেলা কার্যালয়কে 'ধূমপান ও তামাকমুক্ত এলাকা' ঘোষণা করায় অধিদপ্তরকে অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গত ২ জুলাই জারি করা অফিস আদেশে 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬' অনুযায়ী অধিদপ্তরের সব কার্যালয়ের অভ্যন্তর ও প্রাঙ্গণে ধূমপান এবং সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সব কার্যালয়ে 'ধূমপান ও তামাকমুক্ত এলাকা' সংবলিত সাইনেজ প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে এবং ভোক্তা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে অধিদপ্তরের সব কার্যালয়কে শতভাগ তামাকমুক্ত ঘোষণা করার বিষয়ে আলোচনা হয়। ওই সভায় দেওয়া প্রতিশ্রুতির আলোকে অফিস আদেশ জারি করায় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফাউন্ডেশন।

সংস্থাটি আরও জানায়, সংশোধিত আইনে সরকারি অফিস, কর্মস্থলের প্রাঙ্গণ, ভবনের বারান্দা, প্রবেশ ও বহির্গমন পথ এবং ভবনসংলগ্ন উন্মুক্ত স্থানকে পাবলিক প্লেসের আওতায় আনা হয়েছে। ফলে এসব স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ।

এ ছাড়া আইনের ধারা ৬খ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে, যা শিশু ও তরুণদের তামাকের সহজলভ্যতা কমাতে সহায়ক হবে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষা ও অসংক্রামক রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভোক্তা অধিদপ্তরের এই উদ্যোগ অনুসরণ করে অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও নিজ নিজ কর্মস্থল তামাকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেবে।





BBS cable ad

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর আরও খবর: