শিরোনাম

South east bank ad

মেহেরপুর সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন   |   বিজিবি

মেহেরপুর সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে বিএসফ কর্তৃক অবৈধ পুশইন চেষ্টা রুখে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৪ জুন) দিবাগত ভোর ৩টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১৪২ এর ৫ এস এর কাছ দিয়ে বিএসএফ সাতজনকে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

বিজিবি স্থানীয়দের সহযোগিতায় তা রুখে দেয়। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টায় বিএসএফ তাদের ভারত সীমান্তের ওপারে ফেরত নেয়।

বিজিবি ৪৭ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুশইনের চেষ্টা করাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: