শিরোনাম

South east bank ad

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক লাখ ৭৯০ পিস ইয়াবা জব্দ করলো বিজিবি

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন   |   বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক লাখ ৭৯০ পিস ইয়াবা জব্দ করলো বিজিবি

  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এক অভিযানে এক লাখ ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তবর্তী কাজু বাদাম বাগান নামক স্থান থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪৭/৩-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে ‘কাজু বাদাম বাগান’ এলাকায় অবস্থায় নেয় বিজিবির সদস্যরা। 

এসময় মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে কয়েকজন চোরাকারবারি। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ১০ কার্টনে মোট এক লাখ ৭৯০ পিস ইয়াবা জব্দ করে বিজিবির সদস্যরা।
BBS cable ad

বিজিবি এর আরও খবর: