শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নোয়াখালী জোনের উদ্যোগে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৭ অপরাহ্ন   |   ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নোয়াখালী জোনের উদ্যোগে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নোয়াখালী জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ৪ সেপ্টেম্বর ২০২১ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর সৈয়দ আবু আসাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ওয়েবিনারে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ সাইফুল্লাহ। নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামীর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। নোয়াখালী জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: