শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা নর্থ জোনের উদ্যোগে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৮ অপরাহ্ন   |   ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা নর্থ জোনের উদ্যোগে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা নর্থ জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ৪ সেপ্টেম্বর ২০২১, শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর মোঃ কামাল উদ্দিন, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। ওয়েবিনারে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। ঢাকা নর্থ জোনপ্রধান মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। ঢাকা নর্থ জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: