শিরোনাম

South east bank ad

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন জারি

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন   |   দুদক

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন জারি


দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ পত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
 
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখার প্রজ্ঞাপনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ধারা ১০ এর উপধারা (১) অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করিয়াছেন।

মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক অদ্য ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ/ ৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে তাঁহাদের পদত্যাগপত্রসমূহ গৃহীত হইয়াছে।

BBS cable ad

দুদক এর আরও খবর: