শিরোনাম

South east bank ad

সাইফুজ্জামানের বাসায় চলছে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

 প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন   |   দুদক

সাইফুজ্জামানের বাসায় চলছে দুদকের দ্বিতীয় দিনের অভিযান
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে আবারও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম। গতকাল (রবিবার) গুলশানের ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী উদ্ধার করা হয়।
এরই ধারাবাহিকতায় আজও অভিযান শুরু করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালাচ্ছে। আদালতের নির্দেশনা মেনে আজও ইনভেন্টরি কাজ শুরু করেছে।
গতকাল সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে প্রবেশ ও ইনভেন্টরির কার্যক্রমে বিপুল পরিমাণ সম্পদের পাওয়া গেছে। আজকের অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

গতকালের অভিযানে ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ৮টি ঘড়ির বক্স (এর মধ্যে রোলেক্সের ৪টি), ৩ সেট মুক্তার (পার্ল) গয়না, ৪টি ঝাড়বাতি, একটি বেড, একটি সোফা এবং প্রায় ১০০টি কামিজ উদ্ধার করা হয়েছে। বাসা থেকে উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটি ঘড়ির দাম হতে পারে ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার।
BBS cable ad