আপিল বিভাগের নতুন বিচারপতির শপথ রোববার
আপিল বিভাগে নুতন নিয়োগ পাওয়া বিচারপতি মো. হাবিবুল গনিকে রোববার (৩০ আগস্ট) শপথ বাক্য পাঠ করানো হবে।
এদিন সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আপিল বিভাগের এ নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে শপথ গ্রহণের তারিখ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।


