শিরোনাম

South east bank ad

র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন   |   র‍্যাব

র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১
 

নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যতম অভিযুক্ত মো. বেল্লাল খান তুহিনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক।

গতকাল রবিবার (১৮ জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার নলখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​র‍্যাব-১১ এবং র‍্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার বেল্লাল পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার বড়শৌলা গ্রামের বাসিন্দা।

​র‍্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন নারায়ণগঞ্জের কালিরবাজার স্বর্ণপট্টির ‘হাজী জুয়েলার্স’-এর মোজাম্মেল হক হুমায়ুন ও ফজলে রাব্বি। তারা রাজধানীর বায়তুল মোকাররম থেকে স্বর্ণ বিক্রি করে নগদ ৮০ লাখ টাকা নিয়ে একটি যাত্রীবাহী বাসে করে নারায়ণগঞ্জ ফিরছিলেন।

BBS cable ad