জাতীয় সংসদের হুইপ হলেন অপু
ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক) আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অপু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাবেক একান্ত সচিব ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পিও ৬৪)-এর ধারা ৩(১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
হুইপ হিসেবে নিয়োগের খবর প্রকাশিত হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা এটি শরীয়তপুরবাসীর জন্য গৌরবের বিষয় বলে মনে করছেন এবং প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে শরীয়তপুরের প্রতিনিধিত্ব শক্তিশালী হবে।
পাশাপাশি সংসদীয় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সরকারের নীতি কার্যকরভাবে বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলেও তারা প্রত্যাশা করছেন।.