শিরোনাম

South east bank ad

জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেলেন নুরুল ইসলাম মনি

 প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন   |   জাতীয় সংসদ

জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেলেন নুরুল ইসলাম মনি
 বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই পদে তিনি মন্ত্রীর পদমর্যাদা লাভ করেছেন বলে দলীয় ও সংসদীয় সূত্রে জানা গেছে। তার এ নিয়োগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পৃথক প্রজ্ঞাপনে বিএনপির দলীয় ৬ জন হুইপের নামও ঘোষণা করা হয়।

জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ও সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় রক্ষা, আইন প্রণয়নের ক্ষেত্রে দলীয় অবস্থান নিশ্চিত করা এবং সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় চিফ হুইপের ভূমিকা অপরিহার্য।

নতুন দায়িত্ব পেয়ে নূরুল ইসলাম মনি বলেন, ‘দল ও সংসদের প্রতি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করাই হবে আমার একমাত্র কাজ।


বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির বলেন, ‘নূরুল ইসলাম মনির এই পদোন্নতির মাধ্যমে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল হবে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন ও নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করি।’

উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নূরুল ইসলাম মনির এ দায়িত্বপ্রাপ্তি দলীয় কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিফ হুইপ হিসেবে তার দক্ষতা ও অভিজ্ঞতা জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করি।
BBS cable ad