শিরোনাম

South east bank ad

উপকূলীয় এলাকায় ৫ হাজার নৌ সদস্য মোতায়েন

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন   |   নৌবাহিনী

উপকূলীয় এলাকায় ৫ হাজার নৌ সদস্য মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিপাঞ্চলীয় ও উপকূলীয় এলাকায় পাঁচ হাজারের অধিক নৌ সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নৌবাহিনীর ভোলা কন্টিজেন্ট পরিদর্শনকালে সহকারী নৌ প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এ তথ্য জানান।

সহকারী নৌ প্রধান মোহাম্মদ মুসা বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন দ্বীপাঞ্চলীয় ও উপকূলীয় এলাকায় পাঁচ হাজারের অধিক নৌ সদস্য মোতায়েন করা হয়েছে। যাতে প্রতি অঞ্চলের ভোটাররা নিরাপত্তার সঙ্গে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারে, আমরা সে ব্যবস্থা করব।
আমাদের সঙ্গে বিজিবি, কোস্ট গার্ড, আনসার বিডিপি এবং স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কমিশনবৃন্দ রয়েছে।’

তিনি বলেন, ‘যে কেন্দ্রগুলো তালিকাভুক্ত আছে, সেগুলো আমরা টহলসহ নজরদারি করেছি। সড়কপথ, নৌপথে নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে।’

এ সময় গণমাধ্যমকর্মী, স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন, স্থানীয় প্রার্থী, ভোটারসহ সবার কাছে সহযোগিতা কামনা করেন সহকারী নৌপ্রধান মোহাম্মদ মুসা।

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: