শিরোনাম

South east bank ad

বোয়েসেলের এমডি হিসেবে দায়িত্ব নিলেন রাশেদুল হক

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

বোয়েসেলের এমডি হিসেবে দায়িত্ব নিলেন রাশেদুল হক

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ রাশেদুল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (১ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক এ দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে ৩০ জুলাই তিনি বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের (অতিরিক্ত সচিব) স্থলাভিষিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন।

মোহাম্মদ রাশেদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্রায় ১৭ বছরের অধিক সময় ধরে কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ অস্ট্রেলিয়ায় অতিবাহিত করেন।
এ সময়ে তিনি আন্তর্জাতিক যোগাযোগ, বহুসাংস্কৃতিক কর্মপরিবেশ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করার মাধ্যমে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং বিশেষ সহকারী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির দায়িত্ব পালন করেছেন।

BBS cable ad