সরকারের ৭ দপ্তরের শীর্ষ পদে রদবদল
প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন ও জনস্বার্থে সরকারের ৭টি গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ থেকে জারীকৃত পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে প্রেষণে নিয়োগ ও বদলি করা হয়।
রদবদল হওয়া কর্মকর্তাদের তালিকা ও নতুন কর্মস্থল হলো–
প্রধানমন্ত্রীর কার্যালয় : আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৮ মে তারিখের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর: বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার হাসান আকাশকে প্রেষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘উপপরিচালক (এভসেক অ্যান্ড এফএলএল পলিসি)’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিট : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) শামীম আহমেদকে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ‘স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের’ উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।


