শিরোনাম

South east bank ad

বাংলাদেশ-পাকিস্তান বৈঠকে নিরাপত্তা সহযোগিতায় জোর

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন   |   মন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান বৈঠকে নিরাপত্তা সহযোগিতায় জোর

বুধবার (৮ জুলাই)  বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা, পুলিশ বাহিনীর প্রশিক্ষণ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দুই দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার প্রতিরোধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সীমান্ত নিরাপত্তা ও সমাজ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অভিন্ন ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

সালাহউদ্দিন আহমদ পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) পাওয়ার জটিলতার বিষয়টিও তুলে ধরেন। তিনি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত সমাধানের আহ্বান জানান।

এ ছাড়া পাকিস্তানের ‘সেফ সিটি’ মডেলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের নগর নিরাপত্তা উন্নয়নে কারিগরি সহযোগিতা এবং বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণে সহায়তা কামনা করেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের ধারাবাহিক সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ।

বৈঠকের শেষে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। জবাবে তিনি সুবিধাজনক সময়ে সফরের আশ্বাস দেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: