শিরোনাম

South east bank ad

বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন   |   মন্ত্রী

বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী

 

বিদ্যুতের দাম বাড়ানোর পরেও ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে আগের সরকারের চুরি এবং পাচারের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান সরকারকেও। পাশাপাশি, মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ মানুষকে বের করে এনেছে সরকার বলেও দাবি করেন তিনি। 

শনিবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

তবে দুর্নীতির চক্র থেকে বের হয়ে আসা সময় সাপেক্ষ বিষয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে বাড়ানো হলেও নিম্ন বা অল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকারের আবেদনের কারণে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে।

পাশাপাশি, একই কারণে অকটেন এবং পেট্রোলের দাম বাড়ানো হলেও দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি সরকার বলে জানিয়েছেন তিনি। এছাড়া, কিছু অলিগার্ককে সুবিধা দিতে বিদ্যুৎ খাতকে আমদানি নির্ভর করে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তথ্য উপদেষ্টা। 
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: