শিরোনাম

South east bank ad

মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের ঘোষণা মন্ত্রীর

 প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন   |   মন্ত্রী

মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের ঘোষণা মন্ত্রীর
শনিবার (৩০ মে)  টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংকট নিরসনে সোলার প্যানেল স্থাপনের ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, সোলার প্যানেল স্থাপনের আগ পর্যন্ত হাসপাতালের জেনারেটরের বিল ব্যক্তিগতভাবে পরিশোধ করবেন।

শুক্রবার বিকেলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে মন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং শিশু রোগীদের খোঁজখবর নেন।

পরে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও প্রশাসনিক উন্নয়নে সরকার কাজ করছে।

সভায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালে হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হলেও প্রয়োজনীয় জনবল ও অর্থ বরাদ্দ এখনো নিশ্চিত হয়নি। ফলে সীমিত জনবল দিয়ে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হচ্ছে। মধুপুর, ধনবাড়ী, গোপালপুর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন।

হাসপাতাল কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ ১০০ শয্যার হাসপাতাল পরিচালনার জন্য নতুন স্টোর ভবন, সীমানা প্রাচীর, সোলার প্যানেল, পানি সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা পিট, চিকিৎসকদের ডরমিটরি, কর্মচারীদের আবাসন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবি জানায়।

মন্ত্রী হাসপাতালের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: