নদী বাঁচলে দেশ বাঁচবে: পানিসম্পদ মন্ত্রী
শনিবার (২৩ মে) পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নদীর সঙ্গে দেশের ভাগ্য জড়িত। বাংলাদেশে প্রায় ১৪১৫টি ছোট-বড় নদী রয়েছে এবং এসব নদী একেকটি জীবন্ত সত্ত্বা। নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবে নোঙর ট্রাস্ট আয়োজিত “জাতীয় নদী দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। একই সঙ্গে অবৈধ দখল ও দূষণ রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


