শিরোনাম

South east bank ad

নিরাপদ সড়কে সরকারের জোর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস

 প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন   |   মন্ত্রী

নিরাপদ সড়কে সরকারের জোর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস


শুক্রবার (২২ মে) সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। সড়ক দুর্ঘটনা কমাতে অবকাঠামো উন্নয়ন, দক্ষ চালক তৈরি, আনফিট যানবাহন নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ কুমিল্লায় জেলা প্রশাসন ও বিআরটিএ ট্রাস্টি বোর্ড আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী জানান, দেশে প্রতিবছর প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে আনফিট যানবাহন, অদক্ষ চালক ও সচেতনতার অভাবকে চিহ্নিত করেন তিনি।

তিনি বলেন, মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানে আন্ডারপাস, ওভারপাস ও নিরাপদ ইউটার্ন সুবিধা বাড়ালে দুর্ঘটনা কমানো সম্ভব। একইসঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের পাশাপাশি জনগণের সচেতনতাও জরুরি।

অনুষ্ঠানে কুমিল্লার আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের মাঝে ১১৯টি চেকের মাধ্যমে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করা হয়।


BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: