শিরোনাম

South east bank ad

সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলাম

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন   |   মন্ত্রী

সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি এখন থেকে তিনি সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) দেখার বাড়তি দায়িত্ব পালন করবেন।

সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী গত ১৭ ফেব্রুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনে উপদেষ্টাদের নিয়োগ ও দপ্তর বণ্টন করা হয়েছিল।

সেই ধারাবাহিকতায় প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব পুনর্বণ্টন করে তাকে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব প্রদান করা হলো।
ড. শামছুল ইসলাম আগে থেকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন এই দায়িত্বের ফলে তিনি এখন থেকে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ক হিসেবে কাজ করবেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অপারেশনাল এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: