শিরোনাম

South east bank ad

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন   |   মন্ত্রী

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার

সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেলে ডিবির একটি দল সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।

BBS cable ad