শিরোনাম

South east bank ad

হাজারীবাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন   |   দেশ

হাজারীবাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন এতথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- আবু বকর (২৫), মো. জগলু মিয়া (৪৯), মো. ফারুক আলী (৩৫), মো. সাগর (২০), মো. আলভী (২৪), মো. রুবেল (৩৩), মো. জিলানী (২৮), মো. ইয়ামিন (১৯), মো. সোহেল রানা (৩৫), মো. জাহিদ হোসেন (৩২), নিলয় (২৩), মো. আকাশ (২৩), মো. ফজরে রাব্বী (৩২), মো. সাগর (৩২), মো. রায়হান (২৬), মো. রাকিব (২০), মো. শরিফুল ইসলাম (৪০), মো. আমান (৪৫), মো. জনি (২৫), মো. কামাল (২১), মো. শাহ জালাল (২৮), মো. শামিম (৩৮), মো. আব্দুল মজিদ (৪৫), মো. আনোয়ার হোসেন (২৬), মো. আবুল হোসেন (৪৮), মো. জসিম বেপারী (৪০), মো. আল আমিন (৪০) ও মো. হানিফ (৩৭)।

নাসিরুদ্দিন জানান, শনিবার হাজারীবাগে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

BBS cable ad