শিরোনাম

South east bank ad

টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন   |   দেশ

টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন নামের এক মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটক ইয়াসিন টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালিয়া পাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে একটি গোপন অভিযান পরিচালনা করা হয়।
এসময় একটি বিদেশি পিস্তলসহ ইয়াসিনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম আরো জানান, জব্দ করা অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

BBS cable ad