শিরোনাম

South east bank ad

বিশ্বনাথে ইয়াবাসহ মাদক কারবারি আটক

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন   |   দেশ

বিশ্বনাথে ইয়াবাসহ মাদক কারবারি আটক
সিলেটের বিশ্বনাথে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ফারুক আহমদ (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রবিবার বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার দিবাগত ভোর রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের গোলচন্দ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
 আটক ফারুক আহমদ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে।

ওসি গাজী মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় মাদকসহ আরো ১২টি মামলা রয়েছে। আজ রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। 
BBS cable ad