South east bank ad

কাশিমপুর থানা পুলিশের উদ্যোগে মসজিদের ইমামদের মাঝে ৮ হাজার মাস্ক বিতরণ

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:১১ পূর্বাহ্ন   |   থানার কথা

কাশিমপুর থানা পুলিশের উদ্যোগে মসজিদের ইমামদের মাঝে ৮ হাজার মাস্ক বিতরণ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা মসজিদের ইমামদের মাঝে ৮ হাজার মাস্ক হস্তান্তর করেছেন। রোববার (২০ জুন) কাশিমপুর থানাধীন ৬ টি ওয়ার্ডে অবস্থিত  মসজিদের ইমামদের কাছে এ মাস্ক হস্তান্তর করা হয়।
এসময় তিনি বলেন, বর্তমান  বিশ্ব তথা মানব সভ্যতার অন্যতম ভয়াবহ ও  আলোচিত  কোভিড-১৯,  বা করোনা ভাইরাস । করোনা অতিমহামারী শুরুর পর থেকেই বাংলাদেশ  পুলিশ বাহিনী জীবনের ঝুঁকি  নিয়ে সাধারণ জনগনের  পাশে থেকে কাজ করে যাচ্ছে ।  জনসচেতনতা  বৃদ্ধি, লকডাউন কার্যকর  করা, লকডাউনে দরিদ্রদের মধ্যে খাবার সরবরাহ করা, কোভিড আক্রান্তদের  চিকিৎসার ব্যবস্থা করা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত  করা, কোভিডে মৃত্যু বরণকারীদের  দাফনের ব্যবস্থা করা সহ করোনা মোকাবেলার প্রতিটি ধাপে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য  জীবনের ঝুঁকি  তুচ্ছ  করে কাজ করে যাচ্ছে ।
এসময় তিনি আরো বলেন সারাবিশ্ব তথা মানব জাতির এ ক্রান্তিলগ্নে  জনগনকে  কোভিড-১৯ এর বিরুদ্ধে  জনসচেতনতা  সৃষ্টির লক্ষ্যে আলেম সমাজকে এগিয়ে আসার আহবান জানান। এসময় ঈমাম নেতৃবৃন্দ অফিসার  ইনচার্জ  এর  মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর আহবানে সাড়া দিয়ে করোনাসহ সকল সামাজিক  সমস্যা মোকাবেলায় জনগনের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন ।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: