South east bank ad

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন

 প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন   |   শোক

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন

 
ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল৭৬ বছর।

এ কে এম রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন বলেন, রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে। বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ কে এম রহমতুল্লাহ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
BBS cable ad

শোক এর আরও খবর: