বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এছাড়া অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে। এটি দলের চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ।
সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম, নীতিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার উদ্দেশ্যেই এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।


