“রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিল্পায়নের সম্ভাবনা” শীর্ষক এক আলোচনা সভা
“রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিল্পায়নের সম্ভাবনা” শীর্ষক এক আলোচনা সভা ১০ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মান্যবর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)- অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়) জনাব রেহান আসিফ আসাদ। সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিললুর রহমান, জেলা প্রশাসক রাজশাহী কাজী শহিদুল ইসলাম, জেলা প্রশাসক নাটোর আসমা শাহীন, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তারা।


