শিরোনাম

South east bank ad

ছাত্রদল নেতা অনুর শয্যাপাশে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন   |   সরকার

ছাত্রদল নেতা অনুর শয্যাপাশে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক


ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি ওই বিশেষায়িত হাসপাতালে গিয়ে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আদনানের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

তিনি আদনানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সকালে আদনানকে প্রথমে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।
BBS cable ad