শিরোনাম

South east bank ad

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের আরও ৬টি ফ্লাইট বাতিল

 প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন   |   সরকার

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের আরও ৬টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়ছে। সোমবার (৩০ মার্চ) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবির ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাইর ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার শারজাহর ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। এ দিন বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ৫টি অ্যারাইভাল ও ৪টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ২১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

BBS cable ad