শিরোনাম

South east bank ad

বিএডিসির নতুন চেয়ারম্যান আজিজুল ইসলাম

 প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন   |   সরকার

বিএডিসির নতুন চেয়ারম্যান আজিজুল ইসলাম

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য মো. আজিজুল ইসলাম। 

অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা আজিজুল ইসলামকে এ নিয়োগ দিয়ে তার চাকরি কৃষি মন্ত্রণালয়ে ন্যস্ত করে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন মূলত মানসম্পন্ন বীজ উৎপাদন, সেচ সুবিধা প্রদান এবং সার ব্যবস্থাপনার মাধ্যমে দেশের কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। 

BBS cable ad

সরকার এর আরও খবর: