শিরোনাম

South east bank ad

একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ গুণী ব্যক্তি, এক প্রতিষ্ঠান

 প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন   |   সরকার

একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ গুণী ব্যক্তি, এক প্রতিষ্ঠান

কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ এবার ৯ গুণী ব্যক্তিসহ এক প্রতিষ্ঠান পাচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬।

আজ বৃহস্পতিবার বিকেল ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।


পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্য মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়েরফেইজ , নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ। 
BBS cable ad

সরকার এর আরও খবর: