শিরোনাম

South east bank ad

ঢাকা জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানালেন ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা পুলিশ সুপার

 প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন   |   জেলা পুলিশ

ঢাকা জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানালেন ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা পুলিশ সুপার


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এসইডিপি-এর আওতায় আয়োজিত “Startup, Science Project and Innovation Idea Showcasing”-এর জেলা পর্যায়ের অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাঃ জুবাইদা রহমান। এ সময় ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার শামীমা পারভীন প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ফরিদা খানম। এছাড়াও অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের বিভিন্ন স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং ইনোভেশন আইডিয়া উপস্থাপন করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: