শিরোনাম

South east bank ad

শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন   |   ডিবি

শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

শনিবার সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবুল কালাম আজাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

রোববার (৬ অক্টোবর) রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের এ কর্মকর্তা।

.
BBS cable ad

ডিবি এর আরও খবর: