মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প ৪ জন পুরুষ ও ২ জন নারকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির টহল দল তাদের সীমান্তেই আটকে দেয়। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


