শিরোনাম

South east bank ad

২৫ ফেব্রুয়ারি 'জাতীয় শহীদ সেনা দিবস' উপলক্ষ্যে আয়োজিত ইফতার-২০২৬ অনুষ্ঠিত

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

২৫ ফেব্রুয়ারি 'জাতীয় শহীদ সেনা দিবস' উপলক্ষ্যে আয়োজিত ইফতার-২০২৬ অনুষ্ঠিত


গত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সেনাসদস্যগণের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে এবং শহিদ পরিবারের সদস্যবৃন্দের সম্মানে আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে একটি মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন। তিনি শহিদ পরিবারের সদস্যগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি, মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যবৃন্দ তাঁদের বিভিন্ন দাবি ও প্রাসঙ্গিক বিষয়সমূহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রী এ সকল বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত ইফতার অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী; প্রতিরক্ষা উপদেষ্টা; সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ; প্রধানমন্ত্রীর মুখ্যসচিব; ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ; শহিদ পরিবারের সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: