শিরোনাম

South east bank ad

ঢাকার তিন আসনের ১৮% কেন্দ্র ঝুঁকিপূর্ণ —সেনাবাহিনী

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন   |   সেনাবাহিনী

ঢাকার তিন আসনের ১৮% কেন্দ্র ঝুঁকিপূর্ণ —সেনাবাহিনী

ঢাকার তিনটি (১৪, ১৬ ও ১৮) আসনের ১৮ শতাংশ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। এর মধ্যে ১৪ ও ১৬ আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে তারা। এ দুই আসনে বাড়তি সতর্কতা এবং বিশেষ নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে।

গতকাল দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম ফুয়াদ মাসরুর।

তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসা–যাওয়া নিশ্চিতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

BBS cable ad