বানারীপাড়ায় সেনা অভিযানে ৬ জুয়ারি আটক
বরিশালের বানারীপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ৬ জুয়ারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রাম থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৬টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৫২৭ টাকা এবং জুয়া খেলার অন্যান্য উপকরণ জব্দ করা হয়।
আটকরা হলেন উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক (৬২), ৮ নম্বর ওয়ার্ডের মাসুম রানা (৩০), নজরুল ইসলাম (৪০) ও ছালাম হাওলাদার (৪৫), ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান (৫৯) এবং মেহেদী হাসান (৩৯)।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্ব বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল অভিযানটি পরিচালনা করেন। আটকদের পরে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


