দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংসের পাঁয়তারা হয়েছিল: রাষ্ট্রপতি
অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বকালীন সময়ে দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংস করা এবং সাংবিধানিক শূন্যতা তৈরি করার জন্য নানা পাঁয়তারা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দেড় বছর তিনি নানা চক্রান্তের মুখোমুখি ছিলেন। এসময় দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংস করা এবং সাংবিধানিক শূন্যতা তৈরি করার জন্য নানা পাঁয়তারা হয়েছিল।
এসময়ে রাষ্ট্রপতিকে অপসারণের ষড়যন্ত্র হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি দৃঢ়চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম। যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, ফলে দেড় বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো, তা বলা যাবে না। আমার ওপর দিয়ে যে ঝড় গেছে, এ রকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কি না আমি জানি না।


