শিরোনাম

South east bank ad

স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন   |   পুলিশ

স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে

 
নারায়ণগঞ্জে আইনজীবী স্ত্রীর দায়ের করা পারিবারিক মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু নকীব আদালতে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবু নকীব মিরপুর-১ নৌপুলিশ কার্যালয়ে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, আবু নকীব আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন।

নারায়ণগঞ্জ জজ কোর্টের নারী আইনজীবী জাসমীন আহমেদ জানান, প্রেম করে আবু নকীব তাকে বিয়ে করেন। বিয়ের পর যৌতুকের জন্য প্রায় সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

পরে জানতে পারেন আবু নকীব তাকে না জানিয়ে একাধিক বিয়ে করেছেন। এ ঘটনায় তিনি মুসলিম ও পারিবারিক আইনের ৫(৬) ধারায় নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন। এ মামলায় আদালত আবু নকীবকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড করেন। রায় ঘোষণার সময় আবু নকীব পলাতক ছিলেন।
BBS cable ad