শিরোনাম

South east bank ad

আজ শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন   |   জাতীয় সংসদ

আজ শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

এবারের অধিবেশনে ৩টি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন এবং তা নিয়ে আলোচনার পাশাপাশি সংবিধান সংস্কার ও গণভোটের রায় কার্যকরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেতে পারে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ৮ কার্যদিবস চলতে পারে।

রবিবার বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ অন্যান্য জ্যেষ্ঠ সদস্য ও হুইপরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে স্পিকার সময় ও কার্যদিবসে পরিবর্তন আনতে পারবেন।


এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। এই অধিবেশনে সরকারি বিল, প্রশ্নোত্তর পর্ব ও জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে সাধারণ আলোচনার মতো নিয়মিত কার্যক্রম থাকবে।
BBS cable ad